Sunday, 23 July 2017

Books that sell in the early twenty-first century

1. Fantasy (Harry Potter, Game of Thrones, Lord of the Rings, Amish Tripathi's books etc.) (added advantage of associated series of cinematic adaptations)
2. Examination question papers and preparation guides
3. Romance (with sex, without sex)
4. Simple stories written in simple language (Chetan Bhagat, Jeffrey Archer etc.)
5. Crime fiction
6. Picture books for toddlers and those learning to read
7. Books for slightly older kids but with pictures (Diary of a Wimpy Kid)
8. Motivational -- How to be Rich and Succcessful, How to be Happy, How to be Healthy (What to Eat, How to Lose Weight)

Wednesday, 31 May 2017

The four most important Indians of the twentieth century

I am currently of the opinion that the four most important Indians of the twentieth century were

a) Mohandas K Gandhi,
b) a man who followed Gandhi, Jawaharlal Nehru,
c) a man who funded Gandhi, Ghanshyam Das Birla, and
d) a man who was a Gandhian in his school days, Dhirajlal Ambani.

Saturday, 13 May 2017

পিকাডিলি-র উচ্চারণ

লন্ডনে ফেলুদা--তে ছোট বেলায় এটা পড়েছিলাম।
বরফে ঢাকা আলপসের উপর দিয়ে প্লেনটা না উড়ে গেলে প্রায় কিছুই দেখার থাকত না।
পাহাড়টার নাম জেনে লালমোহনবাবু জিজ্ঞেস করলেন, 'আমরা কি মন্ট ব্ল্যাঙ্ক দেখতে পাব?'
ফেলুদা বলল, 'তা পাব, তবে মন্ট ব্ল্যাঙ্ক নয়, লালমোহনবাবু। এখন ইউরোপে এসেছেন, এখানকার দ্রষ্টব্যগুলোর নামের উচ্চারণ ঠিক করে করতে শিখুন। অটা হল ম ব্লাঁ।'
'তার মানে অনেকগুলো অক্ষরের কোনও উচ্চারণই নেই?'
'ফরাসিতে সেটা খুব স্বাভাবিক।'
লালমোহনবাবু বেশ কয়েকবার ম ব্লাঁ ম ব্লাঁ বলে নিলেন।
' আর আমাদের হোটেল যেখানে,' বলল ফেলুদা, 'সেটার বানান দেখে পিকাডিলি বলতে ইচ্ছা করলেও আপনি যদি পিক্‌লি বলেন তা হলে ওখানকার সাধারণ লোকে বুঝবে আরও সহজে। পিক্‌লি সার্কাস,'
'পিক্‌লি সার্কাস। থ্যাঙ্ক ইউ।'

এই 'পিক্‌লি' উচ্চারণটার কোনো অস্তিত্ব আজ পর্যন্ত খুঁজে পাইনি। এবং যেহেতু পিকাডিলি শব্দটা এসেছে 'পিকাডিল' বা ফুটো ফুটো কলার এর থেকে, ফলে পিকাডিলি-টাই যুক্তি মত উচ্চারণ হওয়া উচিত।

Thursday, 12 March 2015

বাড়ি ফেরা

বাড়ি ফেরা

ক্লান্ত, শান্ত, নিংড়ানো দেহটা,
বাস-এর রডে্‌র থেকে ঝুলে ঝুলে,
যৌবনের আশা ত্যাগ করা মনটা,
বস্‌-এর গালি খেয়ে ফুলে ফুলে,
বিদ্যা, ক্ষমতা, প্রতিভা থেকেও,
কর্মে আদর্শ, নীতি ত্যাগ করে,
সাধারণ বাঁচার চেষ্টা সত্ত্বেও,
হাঁসফাঁসিয়ে দৈনন্দিন রোজ বরে,
বাড়ি ফিরে হাঁসি মুখ ও গায়ে,
আলিঙ্গন ও চুম্বনের মিষ্টতায়,
উবে যায় গ্লানি, হতাশা, ক্ষোভ, ভয়,
শুষ্ক জীবন প্লাবনে ভরে যায়,
মৃদু বুক-স্রোতের নব উষ্ণতায়,
সব আশা-নিরাশা কবিতা হয়।

Monday, 24 November 2014

Synecdoche, power, archives and digitisation

    The word ‘synecdoche’ is used to either refer to occasions when a part is used to represent a whole, or when the whole is used to represent a part. An example of the latter use, of when the whole is used to represent a part, is a sentence such as ‘India defeated Pakistan by 11 runs.’ The sentence actually means that some Indian cricket team defeated some Pakistani cricket team. Yet the term ‘India’ is used. It brings into question whether 11 human beings (or say 16 or whatever number of players, including substitutes, constituted that specific team) can be representative of 1.2 billion human beings.
    Publishing, bibliographic profiling, archiving and digitisation also follow a similar pattern. Out of all that human beings think/ feel and do, very few of such activities are written down. Out of all that human beings write down, very little is published. The sampling continues. Not all published material make it to some bibliographical list. Very few of even those items are archived for long-term future use. Digitisation of non-born-digital material is also a rare event. Very few material artifacts are digitised. Thus, there is a constant sampling or creating representatives of what to select.
    This diminishing selection is obviously closely related with power. Not many people have the power/ capacity to write. Illiteracy and leisure are two major constraints. Publication is an exercise in appeasing the powers and the moneyed. Bibliographical lists are based on a sense of elitism. Lists are only made of elite collections and publishers. The rest are termed ‘ephemera’ or temporary material artifacts. Archiving is again a matter of taste. Digitisation again brings in an element of elitism when only certain collections are considered important or elite enough to be widely representative of archives.
    Thus archiving and digitisation are activities in synecdochal expressions of power.

Sunday, 27 July 2014

রাজধানী

    নতুন দিল্লি ভারতের রাজনৈতিক রাজধানী। কিন্তু ভারতের অর্থনৈতিক-ভাবে সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ শহর হল মুম্বাই। ফলে, অর্থনৈতিক রাজধানী হিসেবে দেখতে গেলে, সেটা হল মুম্বাই। মুম্বাই-এর পর সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ শহর অর্থনৈতিক ভাবে হল দিল্লি ও কলকাতা, নিজেদের জনসংখ্যার দৌলতে। কিন্তু তার পরেই হল বেঙ্গালুরু ও হায়দারাবাদ। এই দুই শহর -- বেঙ্গালুরু ও হায়দারাবাদ, মুম্বাই-এর পর হয়তো অর্থনৈতিক রাজধানী হিসেবে নিজেদের চিহ্নিত করতে পারে। এর পরেই সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ শহর হল চেন্নাই, আমেদাবাদ ও পূণে। চেন্নাই-ও নিজের জনসংখ্যার দৌলতে, অর্থনৈতিক ভাবে গুরুত্ত্বপূর্ণ। কিন্তু আমেদাবাদ ও পূণে, বেঙ্গালুরু ও হায়দারাবাদ-এর মত দেশের রাজনৈতিক রাজধানী হওয়ার মত গুরুত্ত্বপূর্ণ হয়ে উঠছে।
   এককালে, প্রাক-শিল্প বিপ্লবের আগে, নদিয়া অঞ্চলকে বাংলার সাংস্কৃতিক রাজধানী বলা হত। কিন্তু কলকাতার স্থাপত্যের সাথে তা কলকাতাই হয়ে গিয়েছিল। কলকাতাকে ১৯১১-র পর বলা হত দেশের সাংস্কৃতিক রাজধানী। রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে দেশের সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ শহর থেকে বদলে যাওয়ার পর, অর্থনীতির পার্শ্ব প্রতিক্রিয়া -- সংস্কৃতিই কিছুকাল রয়ে ছিল। কিন্তু দশকের পর দশক অর্থনৈতিক ভাবে কম ক্ষমতাশালী হওয়ার ফলে, উচ্চ-আকাঙ্ক্ষা‌র মানুষেরা এই শহর ছেড়ে চলে গেছে। এমন নয় যে শহরের জনসংখ্যা কমে এসেছে। কারণ কলকাতার চেয়েও কম অর্থনৈতিক ভাবে গুরুত্ত্বপূর্ণ জায়গার বসবাসী মানুষেরা -- যাদের কাছে কলকাতাই উচ্চ-আকাঙ্ক্ষা‌র প্রতীক, তাদের মধ্যে অনেকেই কলকাতাকে নিজের শহর বানিয়ে নিয়েছে। কিন্তু তাদেরও আকাঙ্ক্ষা‌ আরো উঁচুতে উঠলে তারাও কলকাতা ছেড়ে অন্য শহরে চলে গেছে। এর ফলে কলকাতার সাংস্কৃতিক আবহাওয়াও বদলে গেছে।
    কলকাতায় আজকাল খুব একটা ভালো বাংলা সাহিত্যর রচনা হয়ে না। সাহিত্য রচনা অবসর সময়ের ফল। কলকাতার বাসিন্দাদের রোজগার করতেই ব্যস্ত থাকতে হয়। ফলে খুব একটা বেশি অবসর হয় না। এর ফলে, সাহিত্য রচনাও খুব একটা বেশি ভালো বা সংখ্যায় বেশি হয় না। চলচ্চিত্রেও একই গল্প। গানেও তাই।
আগে বলা হত কলকাতার মানুষেরা খুব পড়ুয়া। কিন্তু আজকাল খুব পড়াশোনায় মেধাবী ছাত্র-ছাত্রীরাও কলকাতাতেই স্কুল-কলেজে পড়লেও, তারপর, কলকাতার বাইরে লেখাপড়া চর্চা করে, কারণ কলকাতায় অবকাশ কম।
    ফলে, কলকাতাকে এখন আর ভারতের সাংস্কৃতিক রাজধানীও বলা চলে না।

Wednesday, 23 July 2014

ভারতীয় ভাষার gigapedia/ library genesis/ libgen

ভারতীয় সংস্কৃতিচর্চার জন্য ভারতীয় ভাষায় লেখা বই-ই বেশির ভাগ সময় দরকার। সেই সব বই gigapedia/ library genesis/ libgen ভাণ্ডারে নেই কারণ প্রধানত মার্কিন বা পূর্ব য়ুরোপীয় মানুষেরাই ওই ভাণ্ডারে বইয়ের ছবি তুলে, বইটাকেও তোলে। ভারতীয় ছাত্র-ছাত্রীদের কাছে অর্থ কম, ফলে স্ক্যানার কেনার অবস্থাও সবসময় থাকে না। কিন্তু ভারতীয় সংস্কৃতিচর্চার জন্য এটা ভীষণ গুরুত্ত্বপূর্ণ।