Showing posts with label একবিংশ শতাব্দীর বাংলা হাইকু. Show all posts
Showing posts with label একবিংশ শতাব্দীর বাংলা হাইকু. Show all posts

Saturday, 31 May 2014

শব্দের ক্ষমতা

শব্দের ক্ষমতা

সতেরো-খানা হাইকু

পরিচয় গুপ্ত 



PDF | EPUB | HTML

পদ্য না অঙ্ক?

তিনটে আলাদা চিত্র
পাঁচ-সাত-পাঁচ করে

হাইকু ০১৭: “ছাইড়া যামু না”

“ছাইড়া যামু না”

বস্তিতে পুলিশের মার
ঝা-চকচকে মল

হাইকু ০১৬: গরমকালের রাত

গরমকালের রাত

স্তব্ধ, হাঁসফাঁস করা ঘর
চোখ বুঝলেই বরফ

হাইকু ০১৫: বাড়ন্ত বাচ্চা

বাড়ন্ত বাচ্চা

গদ গদ গদ গদ গোঁ করে
জলের জগ ভর্তি

হাইকু ০১৪: ক্ষমতার সীমা

ক্ষমতার সীমা

দুশো মিটারের শেষ দিক
বহু পর হিশু

Friday, 30 May 2014

হাইকু ০১৩: বৃষ্টির দুই প্রাপক

বৃষ্টির দুই প্রাপক

শুষ্ক মাটি ও চামড়া
ভেঙে-পরছে ছাদ

Friday, 17 January 2014

হাইকু ০১২: হারানো শব্দ

হারানো শব্দ

শীতকালের অন্তিম রাত্রে
আজানের আভাস

Monday, 14 October 2013

হাইকু ০১১: গ্রাস করে বৃদ্ধি

গ্রাস করে বৃদ্ধি

তারে বৃষ্টির দুই ফোঁটা
দ্রুত, বড়, শেষ

হাইকু ০১০: দূরের একটা ছাদ

দূরের একটা ছাদ

হাওয়ায় দুলছে লাল শাড়ি
অচেনা জীবন

Thursday, 10 October 2013

হাইকু ০০৯: ঠাক্‌ করে লেগে

ঠাক্‌ করে লেগে

ঘাসের মাথা চড় মেরে
ফ্ল্যাট্‌  কভার ড্রাইভ

Sunday, 6 October 2013

হাইকু ০০৮: প্রেমিকদের ঝগড়া

প্রেমিকদের ঝগড়া

ঘন ঘন ফোন দেখা
“আমি-ই করি?”

Friday, 4 October 2013

হাইকু ০০৭: বহু বছর পর

বহু বছর পর

রুক্ষ হাত ও নরম হাত
দুই জীবনস্রোত

Friday, 13 September 2013

হাইকু ০০৬: শীতের কলকাতা

শীতের কলকাতা

হারিয়ে যাওয়া আওয়াজ
দূর থেকে, রাত্রে

Sunday, 25 August 2013

হাইকু ০০৫: জন্মদিনের সাজ

জন্মদিনের সাজ

নগ্ন, সাজসজ্জা ছাড়া
প্রেমিকের সামনে

হাইকু ০০৪: সমুদ্রের ঢেউ

সমুদ্রের ঢেউ

এসে, কিল মেরে, ফেরৎ
পা’র উপর চুমু

হাইকু ০০৩: অট্টালিকার হার

অট্টালিকার হার

দেওয়াল, নল, ফেটে বট গাছ
কাঠ ফেঁড়ে পিঁপড়ে

Monday, 1 July 2013

হাইকু ০০২: ক্ষমতা না প্রেম?

ক্ষমতা না প্রেম?

পা’র তলায় চেপে রাখা
গুড়গুড়ে বেড়াল

হাইকু ০০১: অনিশ্চয়তা

অনিশ্চয়তা

Ctrl Z মারতে মারতে
কামরে ফেলা নখ