Sunday, 3 November 2013

কেনাকাটা

অনেক দোকানে ও ওয়েবসাইটে 'sale' ও 'discount coupon' হয়। আবার অনেক দোকানে এসব হয় না। যেরকম fabindia। ওয়েবসাইটের মধ্যে flipkart-এ 'discount coupon' এর প্রথা নেই যদিও 'sale'এর প্রথা আছে। যেসব দোকানে 'sale' ও 'discount coupon' (এবং একই সুরে স্পর্শনেন্দ্রিয় দোকানে যেখানে দরাদরি হয়), সেই সব দোকানে আমার ব্যক্তিগত ভরসা কম। সব সময়ই মন খুঁতখুঁত করে যে ঠকিয়ে নিল কি না। অন্য সময় কিনলে কি কম দামে পেতাম? আর যেসব দোকানে check-out এর সময় 'discount coupon' আছে কি না জিজ্ঞেস করে, সেই সব সাইটে মনে হয় -- এই তো! এর চেয়েও কম দামে এটা আসলে পাওয়া যায়। আমি ঠকে যাচ্ছি।  jabong, myntra, yebhi -- এই সব সাইট কলকাতার টি.ভি.তে অনেক বিজ্ঞাপন দেয়ে, কিন্তু যদি কোন সামগ্রী শুধুই এই রকম একটা সাইটে পাওয়া যায়, তখন মন অসন্তুষ্ট থেকে যায়। একাধিক সাইটে কোন সামগ্রী পাওয়া গেলে তো একাধিক সাইট তুলনা করে সব চেয়ে কম দাম যেখানে সেখান থেকেই কিনি।

Monday, 14 October 2013

হাইকু ০১১: গ্রাস করে বৃদ্ধি

গ্রাস করে বৃদ্ধি

তারে বৃষ্টির দুই ফোঁটা
দ্রুত, বড়, শেষ

হাইকু ০১০: দূরের একটা ছাদ

দূরের একটা ছাদ

হাওয়ায় দুলছে লাল শাড়ি
অচেনা জীবন

Thursday, 10 October 2013

হাইকু ০০৯: ঠাক্‌ করে লেগে

ঠাক্‌ করে লেগে

ঘাসের মাথা চড় মেরে
ফ্ল্যাট্‌  কভার ড্রাইভ

Sunday, 6 October 2013

হাইকু ০০৮: প্রেমিকদের ঝগড়া

প্রেমিকদের ঝগড়া

ঘন ঘন ফোন দেখা
“আমি-ই করি?”

Friday, 4 October 2013

হাইকু ০০৭: বহু বছর পর

বহু বছর পর

রুক্ষ হাত ও নরম হাত
দুই জীবনস্রোত

আলোয় আলোয় এই আকাশে

সৌরশক্তি ব্যবহার করে সামগ্রী তৈরি করার চল বেশ বহুদিনের হয়ে গেছে। তবুও নানা অর্থনৈতিক কারণে এই প্রযুক্তি খুব বেশি ব্যবহার হয় না। ২০০২ সালে ব্রাজিলের এ্যলফ্রেডো মোসার নামক এক ব্যক্তি এক অভিনব পদ্ধতিতে দিনের বেলা অন্ধকার ঘরে আলো উৎপাদন করার এক উপায় বার করেছিল। এটি বেঁচা হয় না। নিজেকে বানিয়ে নিতে হয়। বাণিজ্যিক ভাবে বেঁচা হওয়া সৌরসামগ্রী অনেক আছে, এবং ভারতবর্ষে তা ব্যবহার করার জন্য সরকার ভর্তুকি ও দেয়ে। কিন্তু বেশ আকর্ষণীয় কিছু সামগ্রীর মধ্যে এ্যমেরিকার লুসিEnergizer কম্পানির Solar Crank light