Sunday, 25 August 2013

হাইকু ০০৫: জন্মদিনের সাজ

জন্মদিনের সাজ

নগ্ন, সাজসজ্জা ছাড়া
প্রেমিকের সামনে

হাইকু ০০৪: সমুদ্রের ঢেউ

সমুদ্রের ঢেউ

এসে, কিল মেরে, ফেরৎ
পা’র উপর চুমু

হাইকু ০০৩: অট্টালিকার হার

অট্টালিকার হার

দেওয়াল, নল, ফেটে বট গাছ
কাঠ ফেঁড়ে পিঁপড়ে

Monday, 1 July 2013

হাইকু ০০২: ক্ষমতা না প্রেম?

ক্ষমতা না প্রেম?

পা’র তলায় চেপে রাখা
গুড়গুড়ে বেড়াল

হাইকু ০০১: অনিশ্চয়তা

অনিশ্চয়তা

Ctrl Z মারতে মারতে
কামরে ফেলা নখ

Sunday, 30 June 2013

ভাঁড়-holder

অনেক গাড়িতেই cup-holder থাকে। কিন্তু তার একটা মাত্র ব্যাসরেখা (diameter) থাকে। অনেক দেশেই মাটির ভাঁড় (রসালো মিষ্টির ভাঁড়, ঝোল-সহ তরকারির ভাঁড়) খুব ব্যবহার করা হয়। এই মাটির ভাঁড় হাতে নিয়ে হাঁটা বিশেষ মুশকিল নয়। কিন্তু গাড়িতে তা নিয়ে যাওয়া যথেষ্ট মুশকিল, সেই ভাঁড় বেঁকে গিয়ে রস/ ঝোল না ফেলে। তাই গাড়িতে, এবং bicycle, scooter ও motorcycle-এও একটা ব্যাসরেখা বদলানো যায় এমন একটা cup-holder এবং তার নীচে উচ্চতা বদলানো যায় এমন একটা ওজন ধরে রাখার, পাত্র-র তলাটা ট্যাঁক দেওয়ার, জিনিষ থাকলে, এই সমস্যার একটা মোটামুটি সমাধান করা যায়।

Friday, 14 June 2013

ইণ্ডিয়ান ওশান

দিল্লির ইণ্ডিয়ান ওশান গানের দল আপাতত দলভঙ্গ হয়েছে। ওরা প্রথমে শুরু হয়েছিল স্রেফ অসীম চক্রবর্ত্তী-র তবলা ও সুস্মিত সেন-এর গীটার নিয়ে। ওদের প্রথম অনুষ্ঠানই ছিল একটি কলেজে। তারপর থেকে প্রায় ২৫ বছর ধরে ওরা প্রধানত ভারতের কলেজেই বাজিয়ে গেছে। তারপর ওদের মধ্যে আসে রাহুল রাম (যে সব চেয়ে বেশী দল-এর মুখ হিসেবে পরিচিত) ও অমিত কিলাম। ২০০৯ সালে অসীম চক্রবর্ত্তীর মৃত্যুর পর, দলটার এক অপরিহার্য আওয়াজ বন্ধ হয়ে যায়। এবং এখন সুস্মিত সেন চলে যাওয়ার পর দলটা যেরকম গত ২৫ বছর ধরে মানুষেরা চিনত সেরকম আর নেই। ফলে, বলা যেতে পারে দলটা আপাতত একধরনের শেষ।

পুনশ্চ: সুস্মিত সেন ২০১৪-তে একটা বই লিখেছিল যে সে দলটা কেন ছেড়েছিল। বইটা হয়তো একটু এক-তরফা। জনপ্রিয়তা ও একাগ্রতা মেলানো কঠিন। কিন্তু এমন হয়তো নয় যে একটা ঠিক ও অন্যটা ভুল। ২০০৪-এর পর ২০১৫-তে আমি ইণ্ডিয়ান ওশান-কে সরাসরি আরেকবার অনুষ্ঠান করতে দেখলাম। দেখতে ও শুনতে খুবই ভালো লাগলো। জনপ্রিয়তা, গানে আনন্দলাভ করা -- এই বিষয়গুলোয় কম গুরুত্বপূর্ণ নয়। হয়তো জনপ্রিয়তার খাতিরে কথা-সমেত গান বেশি, কিন্তু এখনো জনপ্রিয় আর এখনও শুনে ও দেখে আনন্দলাভ করি।