Friday, 4 October 2013

হাইকু ০০৭: বহু বছর পর

বহু বছর পর

রুক্ষ হাত ও নরম হাত
দুই জীবনস্রোত

আলোয় আলোয় এই আকাশে

সৌরশক্তি ব্যবহার করে সামগ্রী তৈরি করার চল বেশ বহুদিনের হয়ে গেছে। তবুও নানা অর্থনৈতিক কারণে এই প্রযুক্তি খুব বেশি ব্যবহার হয় না। ২০০২ সালে ব্রাজিলের এ্যলফ্রেডো মোসার নামক এক ব্যক্তি এক অভিনব পদ্ধতিতে দিনের বেলা অন্ধকার ঘরে আলো উৎপাদন করার এক উপায় বার করেছিল। এটি বেঁচা হয় না। নিজেকে বানিয়ে নিতে হয়। বাণিজ্যিক ভাবে বেঁচা হওয়া সৌরসামগ্রী অনেক আছে, এবং ভারতবর্ষে তা ব্যবহার করার জন্য সরকার ভর্তুকি ও দেয়ে। কিন্তু বেশ আকর্ষণীয় কিছু সামগ্রীর মধ্যে এ্যমেরিকার লুসিEnergizer কম্পানির Solar Crank light

Saturday, 21 September 2013

বাংলা ভাষায় Scrabble

এই জিনিষটা করা কঠিন, কারণ বাংলায় যুক্তাক্ষর ও স্বরবর্ণ মাত্রার সংখ্যা এতই যে তার সবকটার কিছু কিছু টালি রাখতে হলে, বিশাল আকারের তক্তা লাগবে। Scrabble-এর ধারণাটা ইংরিজি থেকে বাংলায় পরিণত করা যায় না। কোন abugida ভাষাতেই Scrabble বানানো কঠিন।

Friday, 13 September 2013

হাইকু ০০৬: শীতের কলকাতা

শীতের কলকাতা

হারিয়ে যাওয়া আওয়াজ
দূর থেকে, রাত্রে

Sunday, 25 August 2013

হাইকু ০০৫: জন্মদিনের সাজ

জন্মদিনের সাজ

নগ্ন, সাজসজ্জা ছাড়া
প্রেমিকের সামনে

হাইকু ০০৪: সমুদ্রের ঢেউ

সমুদ্রের ঢেউ

এসে, কিল মেরে, ফেরৎ
পা’র উপর চুমু